হরতালের পক্ষে ১৬ থানায় জামায়াতের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী কাল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নগরের ১৬টি থানায় মিছিল-সমাবেশ করেছে। দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা এসব মিছিলে যোগ দেন। সমাবেশে জামায়াতের নেতারা, কাল সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান।আজ শনিবার বিকেলে এসব মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত যেসব থানায় মিছিল সমাবেশ করেছে, সেগুলো হলো খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, বাড্ডা, সূত্রাপুর, মিরপুর পূর্ব, মিরপুর পশ্চিম, আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, রমনা ও যাত্রাবাড়ী।জামায়াতের নেতারা জানান, কাল নগরের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা হরতালের পক্ষে অবস্থান করবেন। তবে কতগুলো এলাকায় তাঁরা অবস্থান নেবেন, সেটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হয়নি।