হরতালের সিদ্ধান্ত পাগলামি
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘উন্নয়নের জন্য বিদ্যুত্ ও জ্বালানির প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে হবে। কিন্তু দাম না বাড়িয়ে ভর্তুকি দিয়ে সেটা করা সম্ভব নয়। তাই বিদ্যুত্ ও জ্বালানি তেলের দাম বাড়বে।’আজ বুধবার সন্ধ্যায় বিদ্যুত্ ভবনে আয়োজিত সরকারি খাতে ৪০০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-৩ বিদ্যুেকন্দ্রের চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।বিদ্যুত্ ও তেলের দাম বাড়ালে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হরতালের হুমকি দিয়েছেন, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, ‘হরতালের সিদ্ধান্ত পাগলামি। এটা বাজে সিদ্ধান্ত ছাড়া কিছু নয়।’অর্থমন্ত্রী বলেন, ২০১৬ সালের মধ্যে দেশে চাহিদার তুলনায় বেশি বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব হবে। ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে সেটা খুবই দরকার। কিন্তু ভর্তুকি দামে বিদ্যুত্-জ্বালানি সরবরাহ করলে সেটা অসম্ভব হবে।বিবিয়ানা গ্যাসক্ষেত্রের কাছে ওই বিদ্যুেকন্দ্র নির্মাণ করবে জাপানের মারুবিনি করপোরেশন এবং কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। গ্যাসভিত্তিক কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে দুই হাজার ৯২৩ কোটি টাকা। এর ১৫ শতাংশ অর্থায়ন করবে সরকার। বাকি অর্থ ঋণ হিসেবে পাওয়া যাবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও অন্যান্য সংস্থার কাছ থেকে। ঠিকাদারি প্রতিষ্ঠানই ওই অর্থ জোগাড় করবে। ৩ দশমিক ২৮ শতাংশ সুদে ১০ বছরের মধ্যে সরকারকে ওই ঋণ পরিশোধ করতে হবে।চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রস্তাবিত বিবিয়ানা-৩ নম্বর কেন্দ্রটির প্রথমাংশ (সিঙ্গেল সাইকেল ২৭৩ মেগাওয়াট) চালু হবে এখন থেকে ২২ মাসের মধ্যে। অবশিষ্ট অংশ (কম্বাইন্ড সাইকেল) পরবর্তী আট মাসের মধ্যে উত্পাদনে যাবে।বর্তমান সরকারের আমলে এটি বিদ্যুেকন্দ্রের ৬০তম চুক্তি সই। নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন পিডিবির সচিব আজিজুল ইসলাম, মারুবিনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও জুনজি কুসুনোকি এবং হুন্দাই ইঞ্জিনিয়ারিংয়ের মহাব্যবস্থাপক টাই হংক কিম।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুত্ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুত্সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান, জাপানের চার্জ দি অ্যাফেয়ার্স হিরো ইউকি মিনামি, মারুবিনি ও হুন্দাই ইঞ্জিনিয়ারিংয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।