হরমুজ বন্ধের বিষয়টি সহ্য করবে না যুক্তরাষ্ট্র: পেনেট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরমুজ প্রণালি বন্ধে ইরানের হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন পেনেট্টা যুক্তরাষ্ট্র অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে এটা গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ। ইরান এ পথ বন্ধ করলে তা সহ্য করবে না যুক্তরাষ্ট্র।সিবিএস টেলিভিশনে ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গতকাল রোববার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। হরমুজ প্রণালি সম্পর্কে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অপর একটি স্পর্শকাতর এলাকা, আমরা তাদের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’এদিকে একই অনুষ্ঠানে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, হরমুজ প্রণালি বন্ধে প্রয়োজনীয় অস্ত্রের সন্ধান করছে ইরান। যদি সে রকম কিছু ঘটে, তবে তা প্রতিরোধ নিশ্চিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র।হরমুজ প্রণালি বন্ধে ইরানের সক্ষমতা সম্পর্কে মার্টিন ডেম্পসি বলেন, ‘সহজ উত্তর হলো—হ্যাঁ, তারা এটা বন্ধ করে দিতে পারে। কিন্তু আমরা তাদের এ পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং হরমুজ প্রণালি আবারও খুলে দেব।’সিবিএস টেলিভিশনে ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে লিওন পেনেট্টা বলেছেন, জানিয়েছেন, আগামী দশকে বাজেটে কাটছাঁট সত্ত্বেও আমেরিকাই হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী।