হরিণ, চামড়া, মাংসসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় সুন্দরবন থেকে শিকার করা চামড়া ছাড়ানো একটি হরিণ, দুটি চামড়া, ফাঁদ, মাংস, একটি নৌকাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বনকর্মীরা এবং গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ বাগেরহাটের মংলা উপজেলার চিলাখাল এবং এই খালসংলগ্ন পশুর নদ থেকে তাঁদের আটক করে। এসব ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে বন আইনে পৃথক দুটি মামলা হয়েছে।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মিহির কুমার দো ও মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিখিল চন্দ্র মণ্ডল বলেন, আটক ব্যক্তিরা বন বিভাগের কাছ থেকে মাছ ও কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করে বিক্রির জন্য লোকালয়ে নিয়ে যাচ্ছিলেন।বন বিভাগ জানায়, আটক শিকারির নাম মনোরঞ্জন বিশ্বাস (৪৫)। তাঁর নৌকা তল্লাশি করে শিকার করা চামড়া ছাড়ানো একটি আস্ত হরিণ এবং হরিণ শিকার করার দড়ির ফাঁদ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে। এদিকে মংলা থানার সহকারী উপপরিদর্শক ওয়ালিউর রহমান বলেন, দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।