হরিণের রক্তে পানোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক গ্লাস টাটকা রক্ত চাই। এ জন্য সে কী ভিড়! সদ্য আহরণ করা হরিণের এই রক্ত পানে স্বাস্থ্যের বেশ উপকার হবে, আরোগ্য লাভ করা যাবে কিছু রোগ থেকে—এ প্রত্যাশায় রক্তপায়ীদের ভিড় লক্ষ করা যায় চীনে সদ্য শেষ হওয়া শরৎকালীন চন্দ্র উৎসবে।চীনের নেনজিং প্রদেশে সম্প্রতি জড়ো হয়েছিল প্রায় ৫০ হাজার মানুষ। তারা সেখানে গিয়েছিল মধ্য শরতের চন্দ্র উৎসবে। উৎসবে ভিড়টা এবার একটু বেশিই ছিল। জাপানের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে এবার পরিকল্পনামাফিক জাপান ভ্রমণে যেতে পারেননি অনেক চীনা নাগরিক। এই চন্দ্র উৎসবেই ধনী চীনারা অনেক অর্থের বিনিময়ে হরিণের টাটকা রক্ত পান করে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে চেয়েছেন। একই সঙ্গে এই উৎসবে ধনী চীনারা সোনার তৈরি এক ধরনের বিশেষ ঐতিহ্যবাহী ‘পিঠা’ কিনেছেন। এই পিঠার প্রতিটির দাম পড়েছে দুই হাজার ৫০০ মার্কিন ডলার। চন্দ্র উৎসবের আরও একটি মজার ঘটনা ছিল। তা হচ্ছে তরুণ-তরুণীদের ভাড়াটে লোকজনকে প্রেমিক বা প্রেমিকা সাজিয়ে ঘুরে বেড়ানো। এর মাধ্যমে মা-বাবাকে বোঝাতে চেয়েছেন যে বিয়ের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে ভাবছেন তাঁরা।উৎসবে হরিণের রক্ত টাটকা পান করেছেন চীনারা। হরিণের শিং কেটে বের করা হয়েছে এই রক্ত। কেউ কেউ মদ বা অন্য কিছুর সঙ্গে মিশিয়ে পান করেছেন। এ ব্যাপারে ‘নেনজিং মর্নিং পোস্ট’ একটি প্রতিবেদনও প্রকাশ করে। এতে বলা হয়, এটি চীনা ঐতিহ্যের মধ্যে পড়ে। প্রাচীনকালে চীনারা সুস্বাস্থ্যের লক্ষ্যে এভাবেই হরিণের টাটকা রক্ত পান করতেন। চীনের প্রাচীন স্বাস্থ্য বটিকা নিয়ে যাঁরা কাজ করেন, এমন কয়েকজন ব্যক্তি ‘নেনজিং মর্নিং পোস্ট’কে জানান, ‘হরিণের রক্তের এই স্বাস্থ্য বটিকা সবার জন্য নয়।’হ্যাঁ, এই স্বাস্থ্য বটিকা কেবল ধনীদের জন্যই। কারণ হরিণের রক্তের দাম অনেক।