হরিদ্বারে পদদলিত হয়ে ২২ পুণ্যার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান ভারতের হরিদ্বারে এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ২২ পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।ওই অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে একজন হেমন্ত সাহু জানান, আহতদের ঘটনাস্থলেই অস্থায়ীভাবে নির্মিত সেবাকেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে।একটি বিশেষ মতবাদের প্রবর্তক পণ্ডিত শ্রীরাম শর্মার শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কয়েক হাজার লোক সেখানে জড়ো হয়েছিলেন।হেমন্ত সাহু টাইমস অব ইন্ডিয়াকে জানান, আচার-অনুষ্ঠানের মধ্যে অগ্নিযজ্ঞকে ঘিরে সবাই মনোবাসনা জানাতে ভিড় শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।সানথেল পান্ডিয়ান নামে স্থানীয় এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ১৪ জন নারী এবং দুইটি শিশু আছে। গত জানুয়ারিতে কেরালায় একই ধরনের ঘটনায় শতাধিক পুণ্যার্থী মারা যান।