হরেক নামের হাজার মেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজগুলোতে এই আবাসনসংকটকে পুঁজি করেই পাবনা পৌর এলাকার রাধানগর, শালগাড়ী, সিঙ্গাসহ বেশ কিছু এলাকায় হরেক নামে হাজার হাজার মেস তৈরি হয়েছে। এসব এলাকার প্রতিটি বাড়ি একটি করে মেসে পরিণত হয়েছে।সরেজমিন এসব এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি মেসেই রান্না ও টয়লেটের সমস্যা রয়েছে চরমভাবে। একটি টয়লেট ব্যবহার করছে ৪০-৫০ জন মিলে। একসঙ্গে রান্না হচ্ছে ৪০-৫০ জনের খাবার।এসব মেসগুলোর নামে বেশ বাহার রয়েছে। এর মধ্যে সোনার তরী, নিরিবিলি, একুশে, তপোবন, আসিক, গোল্ডেন হাউস, সোনালী, খেয়া, মায়াবী, আলো, মুরাদ, ফাইভ স্টার, লতিফ ম্যানসন, ভোরের আলো, হামিদা ভিলা, ছন্দা, সোহাগ, নূর, পান্থ, সেভেন স্টার, নয়ন, তরী, কামনা, দোলা, শান্তি নীড় ও ইছামতি উল্লেখযোগ্য।