হল-মার্ক কেলেঙ্কারির নেতিবাচক প্রভাব অন্য ব্যাংকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনার নেতিবাচক প্রভাব অন্য ব্যাংকেও পড়েছে। আজ মঙ্গলবার সংসদে উত্থাপিত চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিবেদনে এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, সোনালী ব্যাংকে সংঘটিত ঘটনার প্রভাব অন্য ব্যাংকের ওপরও পড়েছে। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছাড়াও কয়েকটি ব্যাংকের ঋণ/অগ্রিম ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম ধরা পড়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। দুর্নীতি দমন কমিশন তাদের অনুসন্ধানকাজ অব্যাহত রেখেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণার মাধ্যমে তুলে নেওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।গ্রামীণ ব্যাংকে প্রবৃদ্ধির ধারা অব্যাহতপ্রতিবেদনে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কাজ পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গত ১৫ মে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশন এরই মধ্যে কাজ শুরু করেছে। এ সময়ে গ্রামীণ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম যথাযথভাবে চলছে এবং ব্যাংকটির প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে।