হল-মার্কের দখলি জমিতে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্কের দখলে থাকা প্রায় ১১ একর খাস ও অর্পিত সম্পত্তি উদ্ধারে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন। ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নন্দখালী ও কান্দিবৈলারপুর মৌজায় এ উচ্ছেদ অভিযান চলছে।উচ্ছেদের অংশ হিসেবে আজ দুই একর সরকারি জমির মধ্যে স্থাপিত প্রহরীদের জন্য নির্মিত একটি পাকা ঘর, দুটি শৌচাগার, তিনটি আধাপাকা ভবন এবং চারতলা ও দোতলা ভবনের আংশিক গুঁড়িয়ে দেওয়া হবে। এ ছাড়া বাকি নয় একর জমি যেখানে কোনো স্থাপনা নেই, সেসব জমিও সরকারের হেফাজতে নেওয়া হবে।সেলিম হোসেন জানান, অনেক দিন ধরে হল-মার্ক গ্রুপ সরকারি এসব সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছিল। এর আগে কয়েক দফায় উচ্ছেদের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। দেরিতে হলেও এসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল ও পুনরুদ্ধার) আদেশ ১৯৭০ আইন অনুযায়ী এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।