হলমার্ক কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংক জড়িত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের অর্থ কেলেঙ্কারি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, টাকা ফেরত দিলেই সব শেষ নয়। এর তদন্ত হতে হবে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।বাংলাদেশ ব্যাংকও এ ঘটনায় জড়িত থাকতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তাদের ইশারা ছাড়া এটি হতে পারে না।আজ মঙ্গলবার ‘হলমার্ক কেলেঙ্কারি, ব্যাংক লুণ্ঠন: বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যত্’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মাহবুবুর রহমান এ কথা বলেন। বাংলাদেশ প্রজন্ম একাডেমি এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।বিএনপির এই নেতা বলেন, দেশে গণতন্ত্র নেই। অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। সরকার এখনই সচেতন না হলে গণবিস্ফোরণ হতে বাধ্য।বিএনপি পিছু হটেনি, আন্দোলনের মধ্যেই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারকে কিছু সময় দিয়েছে। এ সময়ের মধ্যে দলের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। মানুষ চুপ করে আছে। যেদিন জেগে উঠবে, সেদিন অগ্ন্যুত্পাত হবে।এ সরকার অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন।