হলমার্ক জালিয়াতিতে স্বাস্থ্য উপদেষ্টা জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকে হলমার্ক গ্রুপ ও কয়েকটি কোম্পানির টাকা জালিয়াতির সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য জড়িত। এ সরকারের আমলে বিচার করা না হলে বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই তাঁদের বিচার করা হবে।আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ কথা বলেন।এম কে আনোয়ার আরও বলেন, সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর আত্মীয়স্বজন দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সরকারের দুর্নীতির কারণে শেয়ারবাজারে ধস নেমেছে। বিদ্যুতের দাম আবারও বাড়িয়ে সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে।লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম প্রমুখ।