হলমার্কের তানভীর মিরপুরে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের মুখপাত্র কমান্ডার এম সোহায়েল বিষয়টি নিশ্চিত করেছেন।কারসাজির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে গত বৃহস্পতিবার তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে সাতজন হলমার্ক গ্রুপের এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা।এর আগে তানভীর মাহমুদকে ধরতে গতকাল শনিবার দিবাগত রাত দুইটা থেকে আজ রোববার ভোর ছয়টা পর্যন্ত র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর একটি দল সাভারে হলমার্কের কারখানায় অভিযান চালায়। কিন্তু ওই অভিযানে তাঁকে পাওয়া যায়নি।