হলিউডে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে গতকাল শুক্রবার ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’ ছবির প্রদর্শনী চলার সময় মুখোশ পরা এক বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় হলিউডে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে খ্যাতনামা নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওয়ে। গতকাল শুক্রবার রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ মালিক সমিতি দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব থিয়েটার ওনার্স জানায়, নিরাপত্তা রক্ষায় স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে তারা। নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রেক্ষাগৃহ গোষ্ঠী এএমসি থিয়েটার্স জানায়, এখন থেকে তারা মুখোশ পরা বা খেলনা অস্ত্র নিয়ে কাউকে প্রেক্ষাগৃহে ঢুকতে দেবে না।গতকাল ডেনভারের উপকণ্ঠে অরোরা শপিং মলে ব্যাটম্যান সিরিজের ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেজ’-এর প্রদর্শনী চলাকালে মুখোশ পরা বন্দুকধারী সেখানে গুলি ছোড়ে। এতে ১৪ জন নিহত ও ৫০ জন আহত হয়।