হলুদ সাংবাদিকতা, বাংলাদেশ প্রতিদিনকে র্ভৎসনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-১২১৫।বনাম ১। জনাব শাহজাহান সরদার, সম্পাদক প্রতিপক্ষ ২। জনাব মোস্তফা কামাল মহীউদ্দিন, প্রকাশক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ৭১০, বড় মগবাজার, ঢাকা-১২১৭।জুডিশিয়াল কমিটির উপস্থিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ১। বিচারপতি বি. কে. দাস চেয়ারম্যান ২। জনাব রিয়াজউদ্দিন আহমেদ সদস্য ৩। জনাব ইকবাল সোবহান চৌধুরী সদস্য ৪। জনাব শামসুজ্জামান খান সদস্য ৫। জনাব এম. শাহজাহান মিয়া সদস্য ৬। শ্রী কার্তিক চ্যাটার্জী সদস্য ফরিয়াদিপক্ষে : জনাব খায়রুল ইসলাম, অ্যাডভোকেট ও আফতাব উদ্দিন ছিদ্দিকী, অ্যাডভোকেট।প্রতিপক্ষে : জনাব জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট।শুনানির তারিখ : ২৩/২/২০১১, ১০/৩/২০১১, ৩১/৩/২০১১, ১২/৪/২০১১, ২৫/৪/২০১১ ইং।রায়ের তারিখ : ০৪/০৫/২০১১ ইং।রায়মতিউর রহমানের অভিযোগ: “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় ৪ এপ্রিল ২০১০ তারিখে প্রকাশিত “একুশে আগস্ট গ্রেনেড হামলা ঃ মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা”—শিরোনামে আপত্তিকর, অসত্য ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে “দৈনিক প্রথম আলো” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পরিচালক মিডিয়া স্টার লিমিটেড বর্তমানে মামলাটি প্রেস কাউন্সিলে দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন যে তিনি সাংবাদিক পেশায় স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি এবং প্রতিপক্ষ “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় বিনা প্ররোচনায় অকারণে একটি বিশেষ মহলের ইন্ধনে সংবাদ ও প্রতিবেদনের মোড়কে দীর্ঘদিন ধরে একের পর এক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুৎসাপূর্ণ গালগপ্পগু ছাপিয়ে আবেদনকারী ও তাদের পত্রিকা “দৈনিক প্রথম আলোর” সুনাম, সুখ্যাতি ও ভাবমূর্তি নষ্ট করে চলেছেন।বাংলাদেশ প্রতিদিনের জবাব: প্রতিপক্ষ জনাব শাহজাহান সরদার ও জনাব মোস্তফা কামাল মহিউদ্দিন যথাক্রমে সম্পাদক ও প্রকাশক, “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার পক্ষে একটি জবাব দাখিল করা হয়েছে। তাতে বলা হয়েছে যে প্রতিপক্ষদ্বয় ৭১০, বড় মগবাজার থেকে প্রকাশিত “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এবং “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকাটি প্রকাশিত হওয়ার পর অতি স্বল্প সময়ে দেশের সংবাদপত্র পাঠকদের কাছে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে পত্রিকার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং পত্রিকাটি সম্পূর্ণ সত্য প্রকাশের নীতিমালায় অবিচল। প্রতিপক্ষদ্বয় আরো অভিযোগ করেন যে আবেদনকারীর “দৈনিক প্রথম আলো” পত্রিকার সম্পাদক ও প্রকাশক দেশের আরো একটি ভাল মানের পত্রিকা হিসেবে “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” এর আত্মপ্রকাশ মেনে নিতে পারেন নি এবং এই প্রতিহিংসার বশবর্তী হয়ে অত্র মামলা দায়ের করেছেন। মতিউর রহমানের প্রতি-উত্তর: উক্ত জবাবের পরিপ্রেক্ষিতে আবেদনকারী আরেকটি লিখিত প্রতিউত্তর দাখিল করেন। এতে বলা হয়: “দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক কালের কণ্ঠ” একই মালিকানাধীন পত্রিকা ও একই মালিক কর্তৃক প্রকাশিত...।” “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” এর জন্মকাল মার্চ ২০১০ তারিখে”। “প্রতিপক্ষগণ অতিশয় ধূর্ত। ফরিয়াদীর প্রেরিত লিখিত প্রতিবাদ প্রাপ্তির পরও প্রতিপক্ষগণ চরম ধূর্ততার সাথে ফরিয়াদীর প্রতিবাদলিপি অধিকতর মানহানিকর বক্তব্যসহ তাদের পত্রিকায় প্রকাশ করেছেন। এ ব্যাপারে তাদের কোনরূপ ন্যায় ও নীতিবোধ নাই। আবেদনকারী একজন সৎ ও দেশপ্রেমিক ও বরেণ্য নাগরিক হিসাবে তার সাংবাদিকতা পেশার দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ “দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার তর্কিত প্রতিবেদনসমূহ হীনউদ্দেশ্য প্রণোদিত।” ইত্যাকার কারণে মামলাটি মঞ্জুর করতঃ “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়ার আবেদন করেন। আবেদন, জবাব ও প্রতি-উত্তর বিশ্লেষণ: আমরা আবেদনকারীর বক্তব্য, প্রতিপক্ষের জবাব এবং আবেদনকারীর প্রতিউত্তর পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করেছি এবং উভয়পক্ষের বিজ্ঞ আইনজীবীদের দীর্ঘ বক্তব্য শুনেছি। ৪ এপ্রিল ২০১০ তারিখে প্রকাশিত “দৈনিক বাংলাদেশ প্রতিদিনে”, “২১শে আগস্ট গ্রেনেড হামলা ঃ মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা”—মর্মে একটি সংবাদ প্রকাশ করা হয়। ঐ সংবাদে বলা হয়, “আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী মাওলানা তাজউদ্দিনের সঙ্গে দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের গভীর সম্পর্ক ছিল বলে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়েছে। ২১ আগস্ট ঘটনায় গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন একাধিকবার প্রথম আলো কার্যালয়ে মতিউর রহমানের সঙ্গে হামলার আগে ও পরে বৈঠক করেছেন বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। পাশাপাশি মতিউর রহমানের হয়ে তার একজন বিশ্বস্ত সাংবাদিকও মাওলানা তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের এই সম্পর্কের সঙ্গে গ্রেনেড হামলার যোগসূত্র জানতে মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে একাধিক গোয়েন্দা সংস্থা মনে করে।” উক্ত সংবাদে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার উল্লেখ করা হলেও কোন গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করা হয়নি এবং মাওলানা তাজউদ্দিন একাধিকবার প্রথম আলো কার্যালয়ে মতিউর রহমানের সঙ্গে হামলার আগে ও পরে বৈঠক করেছেন বলে গোয়েন্দারা জানতে পেরেছে।—তথ্যেও কোন গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করা হয় নি। এতদ্ব্যতীত “মতিউর রহমানের হয়ে তার একজন বিশ্বস্ত সাংবাদিকও মাওলানা তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের এই সম্পর্কের সঙ্গে গ্রেনেড হামলার যোগসূত্র জানতে মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে একাধিক গোয়েন্দা সংস্থা মনে করে।” এক্ষেত্রেও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কোন নাম উল্লেখ করা হয়নি বা “মতিউর রহমানের হয়ে একজন বিশ্বস্ত সাংবাদিক নিয়মিত মাওলানা তাজউদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখত” এ তথ্যেও সেই সাংবাদিকের নাম উল্লেখ করা হয়নি। “সূত্রগুলো জানায় ২০০৬ সালের শেষ দিকে তাজউদ্দিনকে ভিন্ন নামে (বাদল) পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল ১/১১ এর অন্যতম হোতা বলে খ্যাত মেজর জেনারেল (অবঃ) এ.টি.এম. আমিন ও তার সহযোগীরা। আর এর মূল পরামর্শদাতাও ছিলেন মতিউর রহমান।” এই বক্তব্যেও “দৈনিক বাংলাদেশ প্রতিনিধি” কোন সূত্র বা নির্ভরযোগ্য প্রমাণ উল্লেখ করা থেকে বিরত থেকেছেন। উক্ত সংখ্যায় আরো উল্লেখ করা হয়, “এবার মতিউর রহমানকে গোয়েন্দারা ডেকে পাঠাবেন বলে সূত্রে জানা যায়।” এ তথ্য সম্পর্কেও কোন বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা হয় নি। “সম্প্রতি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত হয়, মাওলানা তাজউদ্দিন ‘বাদল’ নামে রাজশাহীর একটি ঠিকানা ব্যবহার করে পাকিস্তানে গেছে ২০০৬ সালে। তাকে নিরাপদে প্লেনে তুলে দিয়েছিল এ.টি.এম. আমিনের বিশ্বস্ত সহচর লেঃ কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, মেজর মনির ও লেঃ কমান্ডার মিজান। ইতোমধ্যে যশোহর সেনানিবাস থেকে সাইফুল ইসলাম জোয়ার্দার পলাতক রয়েছে। আর মনির ও মিজান সরকারের তদন্ত সংস্থাকে এ বিষয়ে বিস্তারিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।” স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় লিপিবদ্ধ করার বিধান রয়েছে। ঐ স্বীকারোক্তি আইনের চোখে গ্রহণীয় নয় যতক্ষণ পর্যন্ত না ঐ স্বীকারোক্তি আদালতে পেশ করা হয় এবং আদালত তা আমলে নেন। এরূপ স্বীকারোক্তি আদালতে পেশ করার পূর্বে জনসমক্ষে বা কোন বিশেষ পত্রিকায় সংবাদ হিসাবে প্রকাশিত হওয়ার কোন সুযোগ নেই। “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” এ ধরনের সংবাদ ছাপিয়ে সংবাদপত্রের নীতি ও মান ক্ষুণ্ন করেছে এবং আইনের পরিপন্থি কাজ করেছে বলে এ কাউন্সিল মনে করে। কোন সূত্র বা তথ্য উল্লেখ না করে ‘গোয়েন্দারা ডেকে পাঠাবেন’ বলে বাংলাদেশ প্রতিদিন ঐ সংখ্যায় যে সংবাদ প্রকাশ করেছে তাও সংবাদপত্রের নীতিমালা ও আইনের পরিপন্থি।৪ এপ্রিল ২০১০ তারিখে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সংবাদে আরো প্রকাশ করা হয় যে, “উল্লেখ্য দেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার মূল পরিকল্পনাকারী হলেন ‘প্রথম আলোর’ সম্পাদক।” এই তথ্যটিরও কোন সূত্র উল্লেখ করা হয়নি। ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সূত্রহীন এ ধরনের সংবাদ প্রকাশও সংবাদপত্রের নীতিমালা এবং আইনের লঙ্ঘন। একটি পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে এমন একটি তথ্য জনসমক্ষে পেশ করার কোন অধিকার ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকা সংরক্ষণ করে না। ঐ তারিখের পত্রিকায় আরো উল্লেখ করা হয় যে, ‘দুই নেত্রীকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে।’ এ সংবাদকে “গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য” বলে চালানোর অপচেষ্টা করা হয়েছে যা মোটেই বাস্তব তথ্য নির্ভর নয়। ঐ দিনকার পত্রিকায় আরো উল্লেখ করা হয় যে, “আর তাজউদ্দিনের মত একজন জঙ্গি, একাধিকবার প্রথম আলো কার্যালয়ে গিয়ে মতিউর রহমান ও তার ঘনিষ্ঠজনের সঙ্গে বৈঠকের বিষয়টিও রহস্যময় বলে বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন গোয়েন্দারা। এছাড়াও মতিউর রহমান প্রায়শই প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রীর বিরুদ্ধে বিষোদগার করেন।” এখানেও কোন গোয়েন্দা সংস্থার উল্লেখ নেই বা মতিউর রহমানের ঘনিষ্ঠজনদের বৈঠকের কোন নির্দিষ্ট তারিখ বা ঘনিষ্ঠজনদের নাম প্রকাশ করা হয়নি। “মতিউর রহমান প্রায়শই প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রীর বিরুদ্ধে বিষোদগার করেন।” - এ বক্তব্যও ঢালাও মন্তব্য মাত্র, নিখুঁত কোন তথ্য নয়। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা গত ৪ঠা মে ২০১০ তারিখের ‘প্রথম আলোর প্রতিবাদ ও আমাদের বক্তব্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে বলা হয়, ‘কিন্তু বাংলাদেশ প্রতিদিন যেসব প্রতিবেদন ছেপেছে তা সঠিক। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে প্রথম আলো কর্তৃপক্ষের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন প্রত্যাখ্যান করেছে প্রথম আলো।’ উক্ত প্রতিবেদনে ‘মতিউর রহমান ও তার ছেলের আর্থ ফাউন্ডেশনের সঙ্গে কিসের এত সম্পর্ক’ এই শিরোনামে ১২.০৪.১০১০ তারিখের আরো একটি সংবাদে উল্লেখ করা হয় যে, “দেশের বিভিন্ন সংবাদপত্র বিশেষত প্রথম আলোতে দিনের পর দিন বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করেছিল ‘আর্থ ফাউন্ডেশন’। কিন্তু মতিউর রহমান ওরফে বাচ্চুর সঙ্গে প্রতারক খালিদ হোসেনের গলায় গলায় দুস্তি, এটা কজন জানেন? কজনের জানা আছে যে খালিদ হোসেনের প্রতিষ্ঠান ‘আর্থ ফাউন্ডেশন’ দেশের হাজার হাজার মানুষকে পথে বসিয়ে দিয়েছে তার প্রচারণার (বিজ্ঞাপন) কাজটি করতেন মতিউর রহমান ওরফে বাচ্চুর পুত্র শাসা।’ ‘পাঠক, যে মতিউর রহমান ওরফে বাচ্চু দেশের সমাজের পরিবর্তনের স্লোগান নিয়ে দুই নেত্রীকে রাজনীতি থেকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিলেন, পুত্রস্নেহে মশগুল হয়ে কিভাবে তিনি প্রতারকের সঙ্গে হাত মিলিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন তার ইতিহাসই বা কজনের জানা আছে?’ পত্রিকায় প্রকাশিত এই অংশটিও তথ্য প্রমাণবিহীন ব্যক্তিগত আক্রোশ মেটানোর একটি সহজ পন্থা বলে এ কাউন্সিল মনে করে। ঐ একই সংবাদে আরো কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে যার কোন তথ্য বা সূত্র উল্লেখ করা হয়নি। ঐ একই শিরোনামে একই তারিখে ‘বাংলাদেশ প্রতিদিনে’ প্রকাশিত, ‘দুই নেত্রীকে মাইনাস ও হত্যা ষড়যন্ত্রের দায়ে ট্রান্সকম মালিক লতিফুর রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের রিমান্ড দাবি করে বাংলাদেশ প্রতিদিনে শত শত টেলিফোন এসেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম আলোতে মতিউর রহমানের “মন্তব্য প্রতিবেদন ঃ দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে” বাংলাদেশ প্রতিদিনে পুনঃপ্রকাশের পর পাঠক প্রতিক্রিয়ার একটি অংশ আমরা ছেপেছি মাত্র।” এখানে কোনো পাঠকের নাম ঠিকানা উল্লেখ করা হয়নি বা কে কবে টেলিফোন করেছে এ সম্পর্কেও ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ নীরব থেকেছে। এসব দৃষ্টে এ কাউন্সিল নিশ্চিতরূপে মনে করে যে, ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আক্রোশমূলক ও অসত্য তথ্য পত্রিকায় প্রকাশ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।১৮ই এপ্রিল ২০১১ তারিখে আবেদনকারী জনাব মতিউর রহমান এ কাউন্সিলের নিকট একটি দরখাস্ত দাখিল করেন। প্রকাশ থাকা আবশ্যক যে মামলাটি চলাকালীন সময়ে তদন্তাধীন বিষয়ে কোন প্রতিবেদন প্রকাশ করা যায় না। আইনের এই বিধান লঙ্ঘন করে ৬ই এপ্রিল ২০১১ তারিখে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ “মতিউর রহমান, দেশের রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের চরিত্র হননের নগ্ন উল্লাসে একদিকে যেমন মেতে ওঠেন। তেমনি আরেক দিকে একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত মাওলানা তাজউদ্দিনকে নিয়ে প্রথম আলোর কার্যালয়ে বৈঠক করেন। বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেন। দুই নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র করেন। দুই নেত্রীকে মাইনাস করার ফর্মূলা দেন। এ যেন ইবলিশ শয়তানের সঙ্গে মিডিয়া শয়তানের গভীর সখ্যের বহুল আলোচিত নির্মম চিত্র ছাড়া আর কিছু নয়।” ৬ই এপ্রিল ২০১১ তারিখের ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’-এর একটি কপি সংযুক্ত করা হয়। পত্রিকার কপি দৃষ্টে প্রতীয়মান হয় যে, ‘আত্মপ্রতারক সেই মতিউর আজ আবার প্রাসাদ ষড়যন্ত্রের খলনায়ক’— শিরোনামে একটি বিশেষ প্রতিনিধির প্রতিবেদন প্রকাশ করে তাতে উল্লেখ করা হয়—‘কমিউনিস্ট পার্টির মূল্যায়নে ‘আত্মপ্রতারক’ সেই মতিউর এখন কালের অন্ধকার গলির প্রথম আলোর সম্পাদকই নন, প্রাসাদ ষড়যন্ত্রের চিহ্নিত খলনায়ক। মতিউর আবার মাঠে নেমেছেন। তার তৎপরতা বেড়েছে। নানা জায়গায় যখন তখন তার যাতায়াত ঘটছে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে জনগণের শক্তি উপেক্ষা করে রাজনীতির ময়দান থেকে নির্বাসিত করতে মাইনাস টু ফর্মূলার তত্ত্ব এনে জোরকদমে মাঠে নেমেছেন। সেবার হেরে এবার নবোদ্যোমে নেমেছেন। এবারের টার্গেট শুধু দুই নেত্রী আর রাজনীতিবিদরাই নন, দেশের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের বারটা বাজানোর অ্যাসাইনমেন্টও সঙ্গে নিয়েছেন। কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার চেষ্টায় অভিযুক্ত মতিউরের বর্তমান ষড়যন্ত্রের আলামত এতটাই ভয়াবহ যে, তার পুরনো বন্ধুরা আজকাল তার সঙ্গে নৈশ ভোজের আড্ডায় বসতেও নারাজ।’ এইসব তথ্য গুরুতর, কিন্তু তথ্য প্রমাণহীন, বায়বীয়। পুরনো বন্ধুরা কারা তাদের নাম, ঠিকানাও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আবার “দেশের রাজনীতিবিদ, জনপ্রতিনিধিদের চরিত্র হননের নগ্ন উল্লাসে একদিকে যেমন মেতে ওঠেন, তেমনি আরেক দিকে একুশে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত মাওলানা তাজউদ্দিনকে নিয়ে প্রথম আলোর কার্যালয়ে বৈঠক করেন। বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেন। দুই নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র করেন। দুই নেত্রীকে মাইনাস করার ফর্মূলা দেন। এ যেন ইবলিশ শয়তানের সঙ্গে মিডিয়া শয়তানের গভীর সখ্যের বহুল আলোচিত নির্মম চিত্র ছাড়া আর কিছু নয়।” এইসব গুরুতর বক্তব্যের পক্ষে সাক্ষী, সাবুদ-দলিল-দস্তাবেজ কোথায়? “২১শে আগস্ট নিয়ে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে রিপোর্টও দিয়েছেন। অনেকের প্রশ্ন সরকার ও বিরোধী দলের চাইতে মতিউর রহমান অন্ধকার জগতের এমনকি শক্তির উপর দাঁড়িয়ে আছেন যে কেউ তার টিকিটিও স্পর্শ করতে পারছে না। অথচ তিনি একের পর খেলে যাচ্ছেন! ২০০৬ সালে ওয়ান ইলেভেনের হূদয়হীন গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল অব. এ.টি.এম. আমিনকে দিয়ে জঙ্গী তাজউদ্দিনকে বাদল নামে পাকিস্তানে পাঠিয়েছিলেন। কেউ বলে বিশ্বাস করুন আর নাই করুন সেকালের দুশ্চরিত্রের কমিউনিস্ট মতিউর একালের আই এস আইর অন্দর মহলের মেহমান! তাইতো ‘বদলে দাও বদলে যাও’ শ্লোগান তুলে তিনি এতটাই বদলে গেছেন যে মানুষ তাকে বলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উল্ফার ঢাকার শেলটার মতিউর রহমান। মতিউরের মালিক লতিফুর রহমানের কাছে উলফার তহবিল, এমন খবর অনেক পুরনো। উলফার টাকা খেয়ে আইএসআইর প্রেসক্রিপশন নিয়ে ড. ইউনুস গংদের সঙ্গে নিয়ে দুই নেত্রীকে নির্বাসনে পাঠিয়ে দিতে আবার ষড়যন্ত্রের প্রাসাদ কুটিরে ব্যতিব্যস্ত মতিউর প্রকৃতপক্ষে কোন শক্তির দাস?” উপরে উল্লেখিত সংবাদটির কোন সূত্র বা তথ্য কোথাও উল্লেখ করেন নি। ফলে এর কোন বিশ্বাসযোগ্যতা নাই। আবেদনকারী মতিউর রহমানকে জনসমক্ষে হেয় ও দুর্নামের অংশীদার করাই ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ এর কাজ বলে এ কাউন্সিল মনে করেন।৭ এপ্রিল ২০১১ তারিখে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ “সেই মতিউরের আসল চেহারা” শিরোনামে বিশেষ প্রতিনিধি মারফৎ আরও একটি সংবাদ প্রকাশ করে আরো উল্লেখ করা হয়, ‘মাননীয় দুই নেত্রী ওয়ান ইলেভেনে নির্জন কারা প্রকোষ্ঠে বসে মতিউরকে মনে পড়েছিল? সেই মতিউর রহমান যিনি মস্কোর সমাজতন্ত্রের সুগন্ধি ছড়িয়ে নেতাজী সুভাষ চন্দ্র বসু থেকে জাতীয়তাবাদী ও কমিউনিস্ট আন্দোলনের বিপ্লবীদের কিংবদন্তীর গল্প শুনিয়ে পার্টির কমরেড ও প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সূচনা করেছিলেন। কত বিপ্লবী কমরেডের মরদেহ সামনে রেখে যিনি আজীবন সমাজতন্ত্রের লাল পতাকা ওড়ানোর শপথ নিয়েছিলেন। কিন্তু বিপ্লব দূরে থাক মুক্তিযুদ্ধে কোন রণাঙ্গনে যুদ্ধ করেছেন তার ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। স্বাধীনতা উত্তরকালে কমিউনিস্ট পার্টি, ন্যাপ বঙ্গবন্ধুর ছায়ায় আওয়ামী লীগের হেরেমে প্রবেশ করলেও মতিউরের ভূমিকা ছিল রসহস্যজনক। কথিত আছে সেনাশাসক জিয়াউর রহমান এর কিং মেকার জেনারেল নুরুল ইসলাম শিশুর অ্যাসাইনমেন্ট নিয়ে মতিউর রহমান কমিউনিস্ট পার্টিকে খাল কাটায় ঠেলে দিয়েছিলেন।’ ঐ একই তারিখের পত্রিকায় আরো প্রকাশ করা হয় যে, এক সময় খদ্দর পরা যে মতিউর লাল বই বগলে নিয়ে হাটতেন, ফাইভ স্টার হোটেলে যাওয়া মানুষকে দুশমন ভাবতেন, সেই মতিউরকে দেখা যায় ফাইভ স্টার হোটেলের সুইমিং, জিম ও পান শালায়। পরনে ব্র্যান্ডের টি-শার্ট ও হাফ প্যান্ট।...বাপ নিজেই নয়, ঢাকা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে ছেলেকেও এমন বড় ব্যবসায়ী বানিয়েছেন। মতিউর দেশী বিদেশী নানা মহলের সঙ্গে গভীর ষড়যন্ত্রেই লিপ্ত হননি, পাকিস্তানী এক প্রখ্যাত সাংবাদিকের মাধ্যমে ওসামা বিন লাদেনের সঙ্গেও একটি পরোক্ষ সম্পর্ক গড়েছিলেন। সম্পর্ক কোন ধরনের তা জানা না গেলেও শেখ হাসিনার ওপর জঙ্গি হামলার অংশীদার জঙ্গি তাজউদ্দিনের সঙ্গে যে সম্পর্ক তা মানুষের কাছে উন্মোচিত হয়েছে।’ উপরোক্ত প্রতিবেদনে এমন সব কথা উল্লেখ করা হয়েছে, যার কোন ভিত্তি ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনের’ আইনজীবী এ কাউন্সিলের নিকট পেশ করতে পারবেন না বলে জানিয়েছেন। বিজ্ঞ আইনজীবী এ কাউন্সিলের সম্মুখে স্বীকার করেছেন যে, প্রকাশিত সংবাদগুলোর কোনো দলিল বা আইনগত ভিত্তি তিনি প্রকাশ করতে অপারগ। প্রেস কাউন্সিলের পর্যবেক্ষণ ও অভিমত: আবেদনকারীর আবেদনপত্র ও প্রতিপক্ষের জবাব ও ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো পাঠ করে এ কাউন্সিল মনে করে যে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত তর্কিত সংবাদগুলো অহেতুক, অসত্য, ভিত্তিহীন। ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ -এর উল্লেখিত প্রতিবেদনের কোন বস্তুনিষ্ঠতা এ কাউন্সিল খুঁজে পায়নি। প্রতিপক্ষের পত্রিকাগুলোর তর্কিত সংবাদগুলো পড়লে মনে হয় যে, এটা ব্যক্তিগত আক্রোশ ও বিষোদগার; এবং সেই সঙ্গে অসত্য ও কুৎসা প্রসূত সংবাদ। এর উদ্দেশ্য প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে জনসমক্ষে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা। কোন দলিল দস্তাবেজ বা সাক্ষ্য-সাবুদ ছাড়া এ ধরনের সংবাদ হলুদ সাংবাদিকতা নামান্তর। বাংলাদেশ প্রতিদিনে এই ধরনের সংবাদ ছাপিয়ে সাংবাদিকতার নীতিমালার মান ক্ষুণ্ন করেছেন এবং সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত অসদাচরণ করেছেন মর্মে আমাদের বিশ্বাস জন্মেছে। তারা সাংবাদিকতার নীতিমালার বিধি লঙ্ঘন বা সংবাদপত্রের ক্ষেত্রে জনসাধারণের রুচির উচ্চমান সংরক্ষণ না করে এবং নাগরিকের অধিকার ও দায়িত্ববোধ যথাচিত পালন না করে জনস্বার্থ হানিকর কাজ করেছেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সহায়তা করে থাকে। উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষোদাগারকে ভর্ৎসনা করে থাকে। প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী অত্র কাউন্সিলের সামনে স্বীকার করেছেন যে, ১৬১ ধারার জবানবন্দি আদালতে পেশ না করা পর্যন্ত এবং আদালত তা গ্রহণ না করা পর্যন্ত উক্ত জবানবন্দি আইনের চোখে গৃহীত হওয়ার কোন সম্ভাবনা নাই। প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবীর এ সরল স্বীকারোক্তিতে এ কাউন্সিল সন্তোষ প্রকাশ করছে।পূর্বে উল্লেখিত বাদী ও প্রতিপক্ষের আবেদন ও “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” পত্রিকার সংবাদগুলো পাঠে কাউন্সিল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিনে’ প্রকাশিত তর্কিত সংবাদগুলি তদন্ত পর্যায়ে আছে—যা গণমাধ্যমে প্রকাশ করে ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ সাংবাদিকতার নীতিমালার মান ও জনসাধারণের রুচির বিরুদ্ধে অপরাধ করেছে। ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ এর সম্পাদক জনাব শাহজাহান সরদার ও প্রকাশক জনাব মোস্তফা কামাল মহীউদ্দিন সাংবাদিকতার নীতিমালা বিধি লঙ্ঘন করেছেন। তারা এ কাউন্সিলের নিকট তাদের বক্তব্য পেশের প্রচুর সুযোগ পেয়েছেন কিন্তু কোন তত্ত্ব, তথ্য বা প্রমাণ দিয়ে তাদের হলুদ সাংবাদিকতার নীতিমালা হতে বিচ্যুত হন নি।একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান মামলা নং-৪/২০১০ বিচারাধীন থাকাবস্থায় ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’, “The press council Regulation, 1980-এর section 9:2 এ বলা ঃ When a case is taken its cognizance by the Press Council. no party of the case shall publish anything in any form regarding the subject matter. any such publication of made shall be construed as interference with the judicial procedure of the council.” নীতিমালা ভঙ্গ করেছেন ও মামলা চলমান অবস্থায় প্রতিবেদন প্রকাশ করে আইনের প্রতি তাদের শ্রদ্ধাবোধের অভাব প্রকাশ করেছেন।প্রেস কাউন্সিলের ভর্ৎসনা: উভয়পক্ষের বিস্তারিত বিবরণ ও আইনজীবীদের বক্তব্য শ্রবণ করে অত্র কাউন্সিল এ সিদ্ধান্তে পৌঁছেছে যে, ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ তর্কিত প্রকাশনার দ্বারা অহেতুক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘দৈনিক প্রথম আলোর’ সম্পাদক জনাব মতিউর রহমানের বিরুদ্ধে বিষোদগার করে হলুদ সাংবাদিকতার প্রকাশ ঘটিয়েছেন। কাউন্সিল ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার এরূপ আচরণকে সংবাদপত্রের নীতিমালার পরিপন্থি বলে মনে করে এবং তর্কিত সংবাদগুলো বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিমত প্রকাশ করছে। এরূপ তর্কিত সংবাদ প্রকাশের জন্য এ কাউন্সিল ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক জনাব শাহজাহান সরদার ও প্রকাশক জনাব মোস্তফা কামাল মহীউদ্দিনকে এরূপ কুৎসাপূর্ণ সংবাদ ছাপানোর জন্য ভর্ৎসনা করছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দিচ্ছে ও এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিচ্ছে। একই সঙ্গে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার আবেদন মঞ্জুর করা হলো।রায় হুবহু প্রকাশের নির্দেশ: উভয়পক্ষকে আরো নির্দেশ দেয়া হচ্ছে যে রায়ের নকল প্রাপ্তির তারিখ থেকে ৭ (সাত) দিনের মধ্যে উভয় পত্রিকায় এই রায় হুবহু প্রকাশ করবেন ও রায় ছাপানো পত্রিকার কপি কাউন্সিলে দাখিল করবেন। অন্যান্য পত্রিকাতেও এই রায় পাঠানো আবশ্যক বলে এই কাউন্সিল নির্দেশ দিচ্ছে।(বিচারপতি বি. কে. দাস)চেয়ারম্যান (রিয়াজউদ্দিন আহমেদ) সদস্য(ইকবাল সোবহান চৌধুরী) সদস্য সদস্য(শামসুজ্জামান খান)সদস্য(এম. শাহজাহান মিয়া) (শ্রী কার্তিক চ্যাটার্জী)সদস্য