হলুদিয়া গ্রামের মানুষগুলোকে মিস করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক রূপকথা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। এতে অভিনয় করছেন মাজনুন মিজান। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?বাসায়ই আছি। মাতিয়া বানু শুকুর পরিচালনায় ও চাঁদ নাটকের শুটিং হওয়ার কথা ছিল। হরতালের কারণে শুটিং স্থগিত করা হয়েছে। ‘রূপকথা’ নাটকটি নিয়ে কিছু বলুন।ইদানীং ভালো গল্পের নাটকের সংখ্যা একেবারেই কমে গেছে। এখন তো অনেক টিভি চ্যানেল। কিন্তু মানসম্পন্ন গল্পের নাটকের সংখ্যা সেভাবে বাড়েনি। সেদিক থেকে রূপকথা নাটকের গল্পটি অত্যন্ত শক্তিশালী। চিত্রনাট্য, নির্মাণশৈলী ও গল্পের দিক থেকে নাটকটি বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি বাস্তব চিত্র। আমি মনে করি, ‘রূপকথা’ চরিত্রটি বাংলাদেশের কষ্ট পাওয়া সব মেয়ের প্রতীক।আপনার আর কী কী নাটক এখন প্রচারিত হচ্ছে?১২টি নাটক প্রচারিত হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে এনটিভিতে সবুজ নক্ষত্র, চ্যানেল আইতে চৈতা পাগল, আরটিভিতে বয়রা পরিবার, নামে ভারি জমিদারি, রঙের সংসার ও লজিং মাস্টার, বৈশাখী টিভিতে ও চাঁদ ও থার্টি ফার্স্ট মে, এটিএন বাংলায় আমাদের সংসার ও অগ্নিরথ, বিটিভিতে সরল সত্য এবং বাংলাভিশনে ক্লোজ চ্যাপ্টার।শুনেছি, ‘চৈতা পাগল’ ধারাবাহিকটি শিগগিরই শেষ হবে।হ্যাঁ, কিছুদিন আগে চৈতা পাগল নাটকের শুটিংও শেষ হয়েছে। দেড় বছর ধরে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের হলুদিয়া গ্রামে নাটকটির শুটিং করেছি। এই সময়ে ওই গ্রামের মানুষগুলো আমাদের খুব আপন হয়ে গেছে। এ পর্যন্ত যে কয়েকটি নাটকে কাজ করেছি, তার মধ্যে এটি সেরা শুটিং স্পট। আর নাটকের সেটে অনেক মজা হতো। এখন চৈতা পাগল নাটকের ইউনিটের আর হলুদিয়া গ্রামের মানুষগুলোকে খুব মিস করছি।ঈদের নাটকের কী খবর?দুটি নাটকের কাজ শেষ করেছি। সামনে আরও কয়েকটি নাটকের কাজ করব। নির্মাতারা হলেন হুমায়ূন আহমেদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ ও সাগর জাহান।