হাঁটলে ব্রেস্ট ও অন্ত্রের ক্যানসারের ঝুঁকি কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন একটু বেশি হাঁটলে প্রতি বছর ১০ হাজারেরও বেশিসংখ্যক মানুষের ব্রেস্ট ও অন্ত্রের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। যুক্তরাজ্যের ক্যান্সার গবেষকেরা এই তথ্য জানিয়েছেন।স্বাস্থ্যবিশেষজ্ঞরা মনে করেন, যারা শারীরিকভাবে বেশি সচল, তাদের ওজন কম থাকে। ফলে ক্যানসার হওয়ার ঝুঁকিও কমে যায়। শারীরিক পরিশ্রম মানুষের শরীরের হরমোনের মাত্রায় প্রভাব ফেলে। এ কারণেই ক্যানসারের ঝুঁকি কমে যায় বলে মনে করেন তাঁরা।বিশ্ব ক্যানসার গবেষণা ফান্ডের এক বিবৃতিতে আজ মঙ্গলবার বলা হয়েছে, যুক্তরাজ্যের নাগরিকেরা যদি শারীরিক পরিশ্রম, যেমন হাঁটাহাঁটি বেশি করত তাহলে চার হাজার ৬০০ জন রোগীর অন্ত্রের ক্যানসার ও পাঁচ হাজার রোগীর ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হতো। ইউরোপেও ৮ শতাংশ ক্যানসারের জন্য স্থূলতা বা বেশি ওজন দায়ী বলে গবেষকেরা মনে করেন। এপি