হাঁসাড়া থেকে ছনবাড়ী পর্যন্ত ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগরে গতকালের ঘটনায় হাঁসাড়া থেকে ছনবাড়ী পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে কাল সকাল ছয়টা পর্যন্ত এটি বলবত্ থাকবে। এদিকে গতকালের ঘটনায় হাঁসাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেনসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।আমাদের নবাবগঞ্জ প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখেন, বর্তমানে মোড়ে মোড়ে টহল পুলিশ অবস্থান নিয়েছে।এই সহিংস ঘটনার জন্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও শ্রীনগরের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষকে দায়ী করে নবাবগঞ্জ অংশে মুন্সিনগর, কামারখোলা, শংকরখালী, সোনাতলা ও গোবিন্দপুর এলাকায় হাজার হাজার নারী পুরুষ মিছিল করছে।এলাকাবাসীর অভিযোগ, আলমপুর ও লস্করপুরে বিল রক্ষা কমিটির নেতা নাসির উল আলম, মহসীনের বাড়িসহ ২০-২৫টি বাড়িতে দেড় শতাধিক পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে ভয়ভীতি দেখায় ও বাড়িঘর ভাঙচুর করে। ওইসব এলাকায় সাংবাদিকেরা ঢুকতে গেলে পুলিশের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশের বাধার মুখে সাংবাদিকদের ফিরে আসতে হয়।