হাইকোর্ট বিভাগে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৭ জন অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারকের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। শপথ নেওয়ার তারিখ থেকে দুই বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ রোববার এ নিয়োগ দেন।নিয়োগ পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ফারুক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাজমুল আহসান, ঢাকা মহানগর দায়রা জজ কৃষ্ণা দেবনাথ, ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রব, কাজী রেজা-উল হক, আবু জাফর সিদ্দিকী, অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এ কে এম জহুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেন, শেখ মোহাম্মদ জাকির হোসেন, হাবিবুল গনি, রুহুল কুদ্দুসু, গোবিন্দ চন্দ্র ঠাকুর, শেখ হাসান আরিফ, জে বি এম হাসান ও ডেপুটি অ্যার্টনি জেনারেল মোহাম্মদ খসরুজ্জামান।