হাইকোর্টে ছয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে ছয়জন অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৯৮ অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেন।তাঁরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, কে এম কামরুল কাদের ও মোহাম্মাদ খুরশিদ আলম সরকার; ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মিঞা, মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদউল্লাহ। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কে এম শামসুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে নিয়োগ সংক্রান্ত কাগজ হাতে এসে পৌঁছায়নি। শপথ গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য তাঁদের এই নিয়োগ দেওয়া হয়েছে। ওই দিন থেকে তাঁদের এই নিয়োগ কার্যকর হবে। আজ আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।