হাইকোর্টে নিয়োগ পেলেন চার বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদ অনুসারে তাঁদের নিয়োগ দেন। নিয়োগ পাওয়া চারজন বিচারপতি হলেন, জেলা জজ (অবসরপূর্বক ছুটিতে থাকা) ভবানী প্রসাদ সিংহ, আইন মন্ত্রণালয়ের বিচার শাখার চলতি দায়িত্বে থাকা সচিব আনোয়ারুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফুল কামাল। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আজ এই চারজনের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শপথ নেওয়ার দিন থেকে তাঁদের নিয়োগ কার্যকর হবে। আজ বিকেলে নিয়োগসংক্রান্ত অনুলিপি সুপ্রিম কোর্টে পৌঁছেছে।