হাইকোর্টে বিচারপতি নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এ কে এম আবদুল হাকিম ও বোরহান উদ্দিনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। আজ সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।এ ছাড়াও সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফরিদ আহমেদ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নজরুল ইসলাম তালুকদারকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিয়োগ করেছেন। শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য তাঁদের নিয়োগ করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।