হাইকোর্টে মোরশেদ খানের সাজার রায় বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট দুর্নীতির মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাজা বাতিল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আপিল মঞ্জুর করে এ রায় দেন। ২০০৭ সালের ১০ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। ২০০৮ সালের ৪ আগস্ট ওই মামলায় বিশেষ জজ আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দেন। এ সাজার রায়ের বিরুদ্ধে মোরশেদ খান হাইকোর্টে আপিল করেন। আজ আদালত আপিল মঞ্জুর করেন।