হাইকোর্টের অতিরিক্ত ৯ বিচারক স্থায়ী হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের অতিরিক্ত নয়জন বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি েমা. িজল্লুর রহমান তাঁদের এ নিয়োগ দেন। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিচারকদের শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন, বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রেজাউল হাসান। প্রসঙ্গত, ২০০৯ সালের ৩০ জুন এ নয়জন বিচারককে দুই বছরের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেব নিয়োগ দেওয়া হয়েছিল। আজ প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের নিয়োগ স্থায়ী করা হলো।