উত্তরায় হিযবুত তাহরীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিমান্ডের ক্ষেত্রে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা কোনো আদেশ দেননি। ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকল।গত বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ মামলায় নিজামী, মুজাহিদ ও সাঈদীর রিমান্ডের বিষয়ে কিছু নির্দেশনা দেন। নির্দেশনায় তাঁদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা করা, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা ও প্রত্যেককে বালিশ দেওয়ার কথা বলা হয়।হাইকোর্টের এসব নির্দেশনার ওপর স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আবেদন করে। শুনানি শেষে আদালত আজ কোনো আদেশ দেননি।