হাইকোর্টের দুই বিচারপতি সম্পদের হিসাব দিয়েছেন
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের কাছে আজ মঙ্গলবার হাইকোর্টের দুজন বিচারপতি তাঁদের সম্পদের বিবরণী জমা দিয়েছেন। এঁরা হলেন—বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ওবায়দুল হাসান।এ ব্যাপারে হাইকোর্ট বিভাগের সচিব কবির আহমেদ প্রথম আলোকে বলেন, আজ সকালে এ দুই বিচারপতি তাঁদের সম্পদের বিবরণী প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের মোট ১৯ জন বিচারপতি তাঁদের সম্পদের বিবরণী জমা দিলেন।প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে নিজের সম্পদের হিসাব জমা দেন তত্কালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এরপর গত ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় তত্কালীন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পদের হিসাব জমা দেওয়ার আহ্বান জানান। ওই আহ্বানে সাড়া দিয়ে পরদিন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার মূসা খালেদ সম্পদের হিসাব জমা দেন।