হাইকোর্টের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের অপব্যবহার এবং সেট চুরি রোধে কেন গোপন কোড নম্বর (আইএমইআই) চালুর নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে সরকার ও মুঠোফোন কোম্পানিগুলোর প্রতি রুল জারি করা হয়েছে। ১৪ ডিসেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। মুঠোফোনের অপব্যবহার এবং সেট চুরি রোধে গোপন কোড নম্বর চালু এবং নীতিমালা প্রণয়নের ব্যাপারে মোবাইল ডেভেলপমেন্ট সোসাইটির করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আইন মন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্রসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও মুঠোফোন কোম্পানিগুলোকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।