হাইকোর্টের নয় বিচারপতি শপথ নিয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া নয়জন বিচারপতি আজ সোমবার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান। আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান চলে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন।নয় বিচারপতি হলেন: বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি রেজাউল হাসান।শপথের পর রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম জানান, হাইকোর্ট ও আপিল বিভাগ আজ ১২টা থেকে বিচার কার্যক্রম পরিচালনা করবে।