প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য আঞ্চলিক পরিষদ আইন অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন অ্যাপিলেট বিভাগের চেম্বার বিচারপতি।আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেন রায় স্থগিতের এ আদেশ দেন। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করার আদেশ দেন। এ সময় সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আবদুর রাজ্জাক। রাষ্ট্রের একক চরিত্র ধ্বংস করা ও সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী আঞ্চলিক পরিষদ কোনো স্থানীয় সরকারব্যবস্থা নয় এবং এ আইনে পরিষদকে প্রশাসনিক বিভাগ হিসেবে সংজ্ঞায়িত না করা—এ দুটি যুক্তি তুলে ধরে হাইকোর্ট গত মঙ্গলবার এ আইনটি বাতিল ঘোষণা করেন।