হাইকোর্টের রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পদপর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারপক্ষকে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করতে বলা হয়েছে।গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও বর্তমানে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মো. আতাউর রহমানের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। পাশাপাশি জেলা জজ ও অতিরিক্ত জেলা জজদের অবস্থান তিন বাহিনীর প্রধান ও সচিবদের ওপরের ক্রমিকে রেখে দুই মাসের মধ্যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করতে নির্দেশনা দেন।হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে ৭ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করে সরকারপক্ষ। গতকাল দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হয়।শুনানিতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, অধস্তন ও নিম্ন আদালতের বিচারকদের পদ সাংবিধানিক নয়। যিনি রিট দায়ের করেছেন, তিনি নিজে একজন জেলা জজ। তাঁরা সাংবিধানিক পদ ধারণ করেন না। তাই রায়ের কার্যকারিতা স্থগিত করা প্রয়োজন।অন্যদিকে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও এম জহির শুনানিতে বলেন, হাইকোর্টের রায়ের ফলে কোনো অসুবিধা হয়নি। কারণ ৬০ দিনের মধ্যে নির্দেশনার আলোকে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করতে বলা হয়েছে। ফলে কোনো প্রতিবন্ধকতাও তৈরি হয়নি। মাসদার হোসেন মামলা ও সংবিধান অনুযায়ী হাইকোর্টের রায় যথার্থ। তাই রায়ের কার্যকারিতা স্থগিত করা সমীচীন হবে না। উভয় পক্ষের সংক্ষিপ্ত শুনানির পর আদালত আদেশ দেন।আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খন্দকার দিলিরুজ্জামান। এম জহির ও রোকনউদ্দিন মাহমুদকে সহায়তা করেন মো. আসাদুজ্জামান।অ্যাটর্নি জেনারেলের বিফ্রিং: আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত বিফ্রিংয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘জেলা জজদের অবস্থান তিন বাহিনীর প্রধান ও সচিবদের ওপরের ক্রমিকে রাখতে বলে হাইকোর্টে ৬০ দিনের মধ্যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। এ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংবিধানে বলা আছে, কে কে সাংবিধানিক পদ ধারণ করেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওখানে জেলা জজদের কথা বলা নেই। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সম্পর্কে মাহবুবে আলম বলেন, রাষ্ট্রীয় নানা রকম অনুষ্ঠানে বসার স্থান, মর্যাদার স্থান নির্ধারণ, চিঠি-পত্র লেখার ক্ষেত্রে কে কাকে, কীভাবে সম্বোধন করবে তা উল্লেখ রয়েছে। মোদ্দাকথা রাষ্ট্রীয় মর্যাদার ক্রম নির্ধারণ করা হয়েছে। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স যুগোপযোগী করা প্রশ্নে তিনি বলেন, ‘এটি সরকারের বিবেচনার বিষয়। আমার ব্যক্তিগত অভিমত বড় নয়, শাসন বিভাগের যাঁরা রয়েছেন, তাঁরা দেখবেন।