হাইকোর্টের হস্তক্ষেপের এখতিয়ার নেই: টি এইচ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর আজ মঙ্গলবার প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে সকাল সাড়ে নয়টায় এ শুনানি শুরু হয়। আধা ঘণ্টা বিরতি দিয়ে বেলা একটা ১০ মিনিটে শুনানি শেষ হয়। আগামী বৃহস্পতিবার আবারও শুনানি হওয়ার কথা রয়েছে।শুনানিতে অংশ নিয়ে খোন্দকার দেলোয়ার হোসেনের আইনজীবী টি এইচ খান হাইকোর্টের রায়ের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এ বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার হাইকোর্টের নেই।টি এইচ খান রিট দায়েরেরও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এবারের রিটটি নিয়ে একই বিষয়ে তিনটি রিট দায়ের করা হয়েছে। আপিল বিভাগও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ১৮৮০ সালে নাসিরউদ্দিন মামলায় মার্শাল ল রেগুলেশন সেভেন গ্রহণ করা হয়। সংবিধান অনুযায়ী আপিল বিভাগের রায় অধস্তন আদালত মানতে বাধ্য। এ ছাড়া সংবিধানের পঞ্চম সংশোধনী আইন ১৯৭৬ সালে পাস হয়। এর ২০ থেকে ২৫ বছর পর বিষয়টি নিয়ে রিট দায়ের যৌক্তিক নয়।