হাইতিতে কলেরায় মৃতের সংখ্যা প্রায় ৩০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতিতে গত সপ্তাহে দেখা দেওয়া কলেরা মহামারি আকার ধারণ করেছে। এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩০০ লোকের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া কলেরায় আক্রান্ত সাড়ে তিন হাজারেরও বেশি লোক বিভিন্ন হাসপাতালে চিকিত্সা নিচ্ছে।তবে হাইতির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কলেরায় নতুনভাবে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে কিছুটা কমেছে। জাতিসংঘ এবং বিভিন্ন সাহায্য সংস্থা হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের চারদিকে তাদের কলেরা প্রতিরোধ কার্যক্রম বৃদ্ধি করেছে।বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ বিরতির পর হাইতিতে দেখা দেওয়া কলেরা মহামারির আকার ধারণ করে।হাইতির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, এ রোগ রাজধানী পোর্ট অ প্রিন্সে ছড়িয়ে পড়লে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।—বিবিসি