হাইতিতে বাংলাদেশের ৬ পুলিশ কর্মকর্তা সুস্থ আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তা সুস্থ ও নিরাপদে আছেন। তাঁদের কোনো ক্ষতি হয়নি। তাঁদের পাঠানো ই-মেইল বার্তায় পুলিশ সদর দপ্তর এ বিষয়ে নিশ্চিত হয়েছে। তবে চারজন বেসামরিক স্টাফের মধ্যে একজন আহত হয়েছেন। তাঁর নাম খান এইচ আবেদীন। আজ বৃহস্পতিবার পুলিশের এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।হাইতিতে অবস্থানরত পুলিশ কর্মকর্তাদের মধ্যে চারজন পরিদর্শক, একজন উপপরিদর্শক ও একজন সার্জেন্ট। তাঁদের মধ্যে পরিদর্শক খন্দকার হোসাইন আহমেদ, মো. আবু বকর, মো. শাহ কবির ও সার্জেন্ট মো. মাবিয়ান মিয়া রাজধানী পোর্ট অব প্রিন্সে কর্মরত আছেন। আর পরিদর্শক কায়সার আলী ও উপপরিদর্শক আবু এস এম কামরুল আহসান আছেন মিরেবালাইসে। তথ্যবিবরণী।