হাইতিতে মৃতের সংখ্যা ১৪০, সন্দেহ কলেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির মধ্যাঞ্চলে ডায়রিয়া, বমি ও প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৪০ জন মারা গেছে। এ ছাড়া আরও প্রায় দেড় হাজার লোকের মধ্যে এসব রোগের উপসর্গ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ সন্দেহ করছে, হাইতিতে কলেরার প্রাদুর্ভাবেই এ ঘটনা ঘটেছে। স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স লারসেন এ রোগকে কলেরা বলেই মনে করছেন। তবে হাইতির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক গাব্রিয়েল থিমোটি জানিয়েছেন, পরীক্ষাগারের ফলাফলের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ব্যক্তিরা ডায়রিয়া, বমি ও প্রচণ্ড জ্বরে ভুগছেন। হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের উত্তরের আর্টিবোনিট এবং মধ্যাঞ্চলে এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে।—বিবিসি অনলাইন, রয়টার্স