হাইতির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে কলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে কলেরা এখন মহামারি আকার ধারণ করেছে। কলেরার প্রাদুর্ভাবের ভয়াভবতায় হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘কলেরা এখন দেশটির জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে উঠেছে।’ কলেরায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাইতিতে প্রাণ হারিয়েছে ৬৪৪ জন। খবর বিবিসি অনলাইনের।কলেরায় মৃতের পাশাপাশি হাইতিতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে। তবে দেশটির চিকিত্সা অবকাঠামো এ বিপুলসংখ্যক কলেরা রোগীকে পর্যাপ্ত চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে জানা গেছে। প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামোর অভাব থাকলেও সাহায্যকর্মীরা হাইতির রাজধানীকে কলেরার প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কলেরার জীবাণু দেশটির রাজধানী পোর্ট অ প্রিন্সে পৌঁছে গেছে বলে গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। পোর্ট অ প্রিন্সের চিকিৎসকেরা বলেছেন, তাঁরা আক্রান্তের মাত্রা দেখে শঙ্কিত। বিদেশি সাহায্যকর্মীরা আশঙ্কা করছেন, কলেরার জীবাণু হাইতির সীমান্তবর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।