হাইতির শুভেচ্ছাদূত শন পেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতির ভূমিকম্প-দুর্গতদের সাহায্যার্থে দুই বছর ধরে কাজ করে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেতা ও পরিচালক শন পেন। এবার তিনি হতে যাচ্ছেন সেখানকার শুভেচ্ছাদূত। ৫১ বছর বয়সী এই অভিনেতাকে দেশটির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ল্যামোথি ‘অ্যামবাসেডর অ্যাট লার্জ’ পদটির প্রস্তাব করলে তা গ্রহণ করেন। তিনি বলেন, ‘এখন থেকে সবাই আমাকে শুভেচ্ছাদূত হিসেবে সম্বোধন করবে। এটা আমার শুনতে বেশ ভালোই লাগবে।’অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে শন পেনকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাবটা দেওয়া হয়। অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন ডেমি মুর এবং তাঁর মেয়ে রুমার, মেল গিবসন, কিম কারদাশিয়ান, হিলারি সোয়াংক, অরল্যান্ডো ব্লুম, জর্জ ক্লুনি এবং জেমস গ্যান্ডোলফিনি।এ ছাড়া উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।