হাউজফুলের গাড়ি জিতলেন মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছরাঙা টেলিভিশনের চলচ্চিত্র-বিষয়ক গেম শো ‘হাউজফুল’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মেহেরপুরের মেয়ে মৌসুমী আক্তার। পুরস্কার হিসেবে তিনি জিতেছেন প্রাইম ব্যাংকের সৌজন্যে একটি কিয়া পিকান্টো গাড়ি। চূড়ান্ত প্রতিযোগিতায় ছয় ফাইনালিস্টকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন তিনি। আজ ১৬ মার্চ শুক্রবার হাউজফুলের গ্র্যান্ড ফিনালে ধারণকৃত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে গাড়ির চাবি তুলে দেবেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী জিতেছেন একটি হিরের আংটি এবং তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছেন কক্সবাজারে দুই রাত তিন দিন থাকার সুযোগ। উল্লেখ্য, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীরের উপস্থাপনায় ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর মাছরাঙা টেলিভিশনে শুরু হয় চলচ্চিত্র-বিষয়ক গেম শো হাউজফুল। চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের শীর্ষস্থানীয় তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দর্শকপ্রিয় এ অনুষ্ঠানটির পর্দা নামে।অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে মঞ্চে আসবেন চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত, রাজ্জাক, রুনা লায়লা, সুবীর নন্দী, তপন চৌধুরী, রফিকুল আলম, ফাহমিদা নবী, এস আই টুটুল, আলম খান, আলী হোসেন, আনিস, টেলিসামাদ, অঞ্জনা, রোজিনা, সোহানুর রহমান সোহান, ওমর সানি, মৌসুমী, ফেরদৌস, শাকিব খান, অপু বিশ্বাস, শিমলা, সম্রাট প্রমুখ।