হাওরে নৌকাডুবিতে দুজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিখোঁজ হয়েছে।আজ রোববার দুপুরে জামালগঞ্জ উপজেলায় হালির হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকার যাত্রী ফারুক আহমদ জানান, জামালগঞ্জের উলুখান্দি গ্রাম থেকে হালির হাওর হয়ে একটি যাত্রীবাহী নৌকা ধরমপাশা উপজেলার সুখাইর গ্রামে যাওয়ার পথে হালির হাওরের জাতুয়ারখাল গ্রাম পার্শ্ববর্তী স্থানে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়।এ সময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ধরমপাশার সুখাইর রাজাপুর ইউনিয়নের সুখাইর গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র নিক্সন (১১) ও জামালগঞ্জের রঙ্গাইরচর গ্রামের কৃষ্ণ দাস (৬০) হাওরের পানিতে ডুবে যান।সুখাইর রাজাপুর গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লিটন মিয়া জানান, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিখোঁজ দুজনের খোঁজ পাওয়া যায়নি।জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘কেউ আমাদের বিষয়টি জানায়নি।’