হাওড়া-দেরাদুন এক্সপ্রেসে আগুন, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খণ্ড প্রদেশের গিরিধি জেলায় হাওড়া-দেরাদুন এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে সাতজন মারা গেছে। ট্রেনটির দুটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে আজ মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গিরিধির উপকমিশনার ড. পারওয়া লাকরা বলেন, ‘অগ্নিকাণ্ডে দুটি শিশুসহ সাতজন নিহত হয়েছে। এর মধ্যে চারটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।’নিমিয়াগহাট ও পরশনাথ রেলস্টেশনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে এসি কোচ দুটিতে আগুন লাগে। একটি কোচে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।