হাওড়ায় দুই বাংলাদেশি তরুণী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের লোভ দেখিয়ে চোরাই পথে কলকাতায় এনে মুম্বাইয়ে পাচারের সময় দুই বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হাওড়া রেলস্টেশন থেকে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই তরুণীরা সহোদর। হাওড়া স্টেশনে এসে তারা বুঝতে পারে, তাদের পাচার করা হচ্ছে। তখন চিত্কার করলে পুলিশ এসে দুই দালাল গৌতম ও রিংকুকে গ্রেপ্তার করে। পরে তরুণীদের উদ্ধার করে লিলুয়ার সরকারি হোমে পাঠিয়ে দেওয়া হয়। তাদের বাড়ি চট্টগ্রামে।