হাওয়াই বিদ্যুৎ
বিশাল পাখাওয়ালা এগুলো পরিচিত উইন্ড টারবাইন বা বায়ুকল নামে। সমুদ্রবর্তী জায়গায় এগুলোর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। উইন্ড টারবাইনের সাহায্যে এবার নয়টি ইউরোপিয়ান দেশে বিদ্যুৎ উৎপন্ন করা হবে বলে উত্তর সাগরীয় যোগাযোগব্যবস্থায় সহায়ক এ নকশাটির জন্য ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন ও আয়ারল্যান্ড যৌথ ঘোষণা দিয়েছে। কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে এ উদ্যোগ নিয়ে আলোচনাও হয়েছে। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো অর্থনৈতিক কাঠামো তৈরি করা না হলেও লাভবানই হবে দেশগুলো। ২০২০ সাল নাগাদ ইউরোপ ২০ শতাংশ বিদ্যুৎ পাবে এ উদ্যোগ থেকে। এর মাধ্যমে আইরিশ বাতাস উৎপন্নকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইউরোপের মহাদেশগুলোর যোগাযোগ স্থাপন হবে। সমুদ্রবর্তী এ বাতাস উৎপন্নকারী এই বিশাল পাখাগুলো বর্তমানে ইউরোপের দশমিক ৩ শতাংশ বিদ্যুৎ ব্যবহারে সাহায্য করছে, যা ডেনমার্কে ৪ দশমিক ৫ শতাংশ। এ নয়টি দেশের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন বাজারের বিশালতা বাড়ানো ছাড়াও এর কাঠামোগত উন্নয়নের আশাও করছে সবাই।রয়া মুনতাসীরপপুলার সায়েন্স অবলম্বনে