হাওয়াই মিঠাই তৈরির যন্ত্র কিনেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক হাওয়াই মিঠাই। লিখেছেন আহমেদ শাহাবুদ্দিন, পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন বিন্দু। কথা হলো তাঁর সঙ্গে।‘হাওয়াই মিঠাই’ নাটকে অভিনয় করতে গিয়ে হাওয়াই মিঠাই খাননি? কত যে হাওয়াই মিঠাই খেয়েছি, তার কোনো হিসাব নেই। শুটিংয়ের সময় মুখ একেবারে লাল হয়ে যেত। কত আর কিনে খাওয়া যায়, শেষে হাওয়াই মিঠাই তৈরির একটি যন্ত্র কিনেছি। কিন্তু সমস্যা হলো, আমার হাতে আর হাওয়াই মিঠাই হয় না। চিনি চিনিই থেকে যায়। আপনি তো ধারাবাহিক নাটক করেন না। ‘হাওয়াই মিঠাই’-এ কবে কাজ করেছেন?এই নাটকের সঙ্গে আমি যুক্ত হয়েছি বছর দুয়েক আগে। তখন কিন্তু আমি অনেক ধারাবাহিকে কাজ করেছি। আর নাটকের টিমটা খুবই ভালো ছিল, তাই শেষ পর্যন্ত ছিলাম। কারণ, এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। যেদিন শেষ কাজ করেছি, সেদিন দুপুরে ইউনিটের সবার জন্য ভোজের আয়োজন করি। আমরা যে একসঙ্গে একটা বড় সময় কাজ করেছি, মজার একটা সম্পর্ক তৈরি হয়েছে—এটাই অনেক বড় ব্যাপার।ইদানীং অন্য রকম কোনো চরিত্রে কাজ করেছেন?পকেটমারের চরিত্রে অভিনয় করেছি। নাটকের নাম পকেট পকেট। মাতিয়া বানু শুকুর লেখা। পরিচালক যুবরাজ খান। শুটিংয়ের সময় আমি মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে সত্যি সত্যি পকেট কেটেছি। ধরাও পড়েছি। বোরকা পরা ছিলাম, ক্যামেরাটা ছিল একটু দূরে। শুরুতে কেউ আমাকে চিনতে পারেনি। পরে যখন বুঝতে পেরেছে, তখন সমস্যা হয়নি। চলচ্চিত্রের খবর কী?এই তো প্রেম ছবির একটি গানের শুটিং বাকি আছে। ছবির পরিচালক সোহেল আরমান ভারতের একজন কোরিওগ্রাফারের সঙ্গে যোগাযোগ করেছেন। আশা করছি, এ বছরই আমার আর শাকিব খান অভিনীত ছবিটি মুক্তি পাবে।