হাকালুকির ছবি ও রচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাকালুকি হাওরকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে স্কুলছাত্রদের হাওর পরিদর্শন, হাকালুকি হাওর সম্পর্কে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) উদ্যোগে গতকাল সোমবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিএনআরএস সূত্রে জানা গেছে, হাকালুকি হাওর সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে সিএনআরএস স্কুলছাত্রদের মধ্যে কার্যক্রম হাতে নিয়েছে। গতকাল এলাকার স্কুলছাত্রদের হাকালুকি হাওরে নিয়ে সেখানে তাদের হাওর সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। হাওর থেকে ফিরে বিকেলে ‘আমার দেখা হাকালুকি’ রচনা এবং ‘যেমন দেখেছি হাকালুকি’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।