হাকিম দম্পতির সঙ্গে আগেও কাজ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যা রাত। লিখেছেন জিনাত হাকিম, পরিচালনা করেছেন আজিজুল হাকিম। নাটকে অভিনয় করছেন শাহেদ শরীফ খান। কথা হলো তাঁর সঙ্গে।আজিজুল হাকিমের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। তাঁর পরিচালনায় কখনো অভিনয় করেছেন?হ্যাঁ, এর আগে এই দম্পতির ধারাবাহিক নাটক জল পড়ে পাতা নড়ে আর টেলিছবি শেষ থেকে শুরুতে কাজ করেছি। সত্যি বলতে এই হাকিম দম্পতির সঙ্গে কাজ করে আলাদা মজা পাই। আজিজুল হাকিম নিজেও একজন অভিনেতা। মানুষ ভালো। সহজ-সরল। তাঁর কাজেও এই সহজ ব্যাপারটা রয়েছে। সবকিছুই সহজভাবে উপস্থাপন করেন। আর জিনাত হাকিমের লেখায় পারিবারিক বন্ধনগুলো চমৎকারভাবে ফুটে ওঠে। ‘সকাল সন্ধ্যা রাত’ ধারাবাহিকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।নাটকে আমি পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছি। আমার সঙ্গে অভিনয় করছেন মীম। ভেঙে যাওয়া পরিবারের মেয়ে। এই ব্যাপারটি সে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আমাদের সম্পর্কটা বেশ গভীর। মা আবার আমাকে নিয়ে অন্য কিছু ভাবছে। তখনই পরিবারে জটিলতা তৈরি হয়। আমি কোনটা বেছে নেব—এই প্রশ্নটা সামনে চলে আসে।আপনার নিজের পরিবারের খবর কী? নাতাশা তো ওর বুটিক ব্যবসা আর সংসার নিয়ে ব্যস্ত। ৭ সেপ্টেম্বর আমাদের মেয়ে শ্রীষার দ্বিতীয় জন্মদিন ছিল। ও এখনো জন্মদিনের আবহটা ভুলতে পারছে না। এখনো সবাইকে বলছে, ‘হ্যাপি বার্থ ডে’। আর আমি তো অভিনয় নিয়েই পুরোপুরি ব্যস্ত। এখন আর কী করছেন?রোজার ঈদে খুব ভালো একটা নাটকে কাজ করেছিলাম, সুদূরতমা। আনিসুল হকের লেখা। আর পরিচালনা করেছেন তাহের শিপন। এবার কোরবানির ঈদের জন্যও একাধিক ভালো কাজ করার সম্ভাবনা আছে। এই যেমন নঈম ইমতিয়াজের একটা চিত্রনাট্য আজই (রোববার) পেয়েছি। নাম টিকিট রহস্য। আমার তো মনে হয়, দর্শকদের শেষ দৃশ্য পর্যন্ত বসে থাকতে হবে। চমৎকার গল্প। আরও কয়েকটা আছে।