হাকিমপুরে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার সোনাপুর এলাকা থেকে আজ সোমবার ভোরে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দিনাজপুর সেক্টরের জিএসও-২ মেজর জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে হিলি সীমান্ত এলাকার সোনাপুরে একদল চোরাকারবারি অস্ত্র চোরাচালান করছিল। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা খুলে বিদেশি ছয়টি পিস্তল, ৩৬টি গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।