হাকিমপুরে গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুরে মরহুম নাজির উদ্দিন স্মৃতি সংসদের প্রথম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও এসএসসি-এইচএসসি কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শোক মিছিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান। ৩ ফেব্রুয়ারি বিকেল চারটায় বাংলাহিলি চারমাথা মোড়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি আবু রায়হান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা ও পারুল নাহার, পৌর মেয়র কামাল হোসেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, হাকিমপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সাদেক আলী মণ্ডল ও কাজী সিরাজুল ইসলাম। সভায় বক্তারা মরহুম নাজির উদ্দিন স্যারের শিক্ষকতা জীবন নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করেন। শেষে সংগঠনের পক্ষে বাংলাহিলি আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক জনাব আলী এবং কাজী সিরাজুল ইসলামকে গুণীজন সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়, বাংলাহিলি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও হাকিমপুর ডিগ্রি কলেজের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।