হাকিমপুরে যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি-ঘোড়াঘাট সড়কে যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত ও চারজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মাহাবুব হোসেন (৩২)। তাঁর বাড়ি উপজেলার বুনাচড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হিলি থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস হিলি-ঘোড়াঘাট সড়কে মহেশপুর ঘাটের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পূর্ব পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহাবুব হোসেন মারা যান। হতাহত সবাই হাকিমপুর উপজেলার বাসিন্দা।