হাক্কানি নেতা হাজি মালি খান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা হাজি মালি খানকে আটক করা হয়েছে। পাকতিয়া প্রদেশের পূর্বাঞ্চলে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ) গত মঙ্গলবার তাঁকে আটক করে। আজ শনিবার ইসাফের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।হাজি মালি খান হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় নেতা সিরাজ ও বদরুদ্দিন হাক্কানির চাচা। আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসে এ মাসের শুরুতে হামলা চালায় এই গোষ্ঠী। রয়টার্স ও আল-জাজিরা।