হাঙ্গরের আক্রমণ থেকে রক্ষা! (ভিডিও)
অস্ট্রেলিয়ায় গত দুই দিনে হাঙ্গরের আক্রমণ থেকে বেঁচে গেছেন দুই ব্যক্তি।তাঁদের একজন ২৬ বছর বয়সী ডুবুরি প্রশিক্ষক ডেভিড পিকারিং। হাঙ্গরের আক্রমণে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন পিকারিং জানান, ঘটনার দিন তিনি সাগরে ছোট একটি ডুবুরি দলকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। তখন তিন মিটার লম্বা একটি হাঙ্গর তাঁর ওপর আক্রমণ চালায়। পিকারিং বলেন, ‘গভীর পানিতে সুন্দর ও অদ্ভুত হাঙ্গরটি সামনের দিকে থেকে আমার ওপর আক্রমণ করে।’ তবে হাঙ্গরের আক্রমণে তাঁর ডান বাহু গুরুতর জখম হলেও সাগর থেকে কয়েক শ মিটার সাঁতরে তীরে ওঠে আসতে সক্ষম হন তিনি।পিকারিংয়ের আগে হাঙ্গরের মুখ থেকে বেঁচে যান ৪৪ বছর বয়সী গ্লেনে ফলকার্ড। তিনি ঘটনার সময় নিউক্যাসল শহরের কাছে রেডহেড সমুদ্রসৈকতে সার্ফিং করছিলেন। ফলকার্ড বলেন, ‘সাদা অতিকায় হাঙ্গরটি হাঁটুর নিচে দাঁত দিয়ে কামড়ে মাংস তুলে নিয়ে গেছে। এতে জখম স্থানে ‘সি’ আকৃতির ক্ষত তৈরি হয়েছে।ফলকার্ডকে পায়ের উপরাংশে, বুকে অস্ত্রোপচার করা হয়েছে। আজ শুক্রবারও তাঁর শরীরের আবার অস্ত্রোপচারের কথা।