হাজার ফুট নিচে পড়েও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডে এক পর্বতারোহী উঁচু পাহাড় থেকে এক হাজার ফুট নিচে পড়েও বেঁচে আছেন। শুধু তা-ই নয়, উদ্ধারকারীরা যখন তাঁর সন্ধান পান, তিনি তখন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে একটি মানচিত্র দেখছিলেন। স্কটল্যান্ডের পার্বত্যাঞ্চলে এ ঘটনা ঘটে। গত রোববার দ্য স্কটর্সম্যান পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়। হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকারীদের একজন লেফটেন্যান্ট টিম বার্কার বলেন, ‘তাঁকে জীবিত পেয়ে আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে তিনি এত উঁচু থেকে পড়েছেন! এ কারণে আমরা ফিরে গিয়ে আবার একই পথ অনুসরণ করি। তারপর নিশ্চিত হই, তিনিই সেই পড়ে যাওয়া ব্যক্তি।’ সামান্য কাটাছেঁড়া ছাড়া তাঁর শরীরে গুরুতর কোনো জখম ছিল না। গ্লাসগোর হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। টেলিগ্রাফস্ত্রীকে জব্দ করতেনানা কারণে স্ত্রীর প্রতি বিরক্ত ছিলেন যুক্তরাজ্যের একজন অভিবাসন কর্মকর্তা। তাই স্ত্রীকে জব্দ করতে এক ফন্দি আঁটেন তিনি। স্ত্রী পাকিস্তান ভ্রমণে গেলে তিনি গোপনে স্ত্রীর নাম সেই কালো তালিকায় অন্তর্ভুক্ত করেন, যে তালিকায় থাকা ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্ত্রী ভ্রমণ শেষে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য বিমানবন্দরে গেলে তাঁকে জানানো হয়, তিনি যেতে পারবেন না। কেন যেতে পারবেন না, সে ব্যাখ্যাও তাঁকে দেওয়া হয়নি। এ কারণে তিন বছর পাকিস্তানে থাকতে হয় তাঁকে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি ধরা পড়ে। এরপর বরখাস্ত করা হয় ওই অভিবাসন কর্মকর্তাকে। অরেঞ্জ অনলাইন