হাজারীবাগে আগুনে পুড়েছে বস্তির ২৫টি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ থানার কালুনগর বস্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ২৫টি ঘর পুড়ে গেছে।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন করিম ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানায়, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে ২৫টি ঘর, তিনটি অস্থায়ী দোকান ও তিনটি গ্যারেজ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।